• ঢাকা
  • শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ মে, ২০২৬

বেগমগঞ্জে নরোত্তমপুর যুব সংগঠনের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে যুব সংগঠনের উদ্যোগে “নরোত্তমপুর ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর নবী (সুমন)। টুর্নামেন্টের উদ্বোধন করেন ডাঃ ছালেহ আহাম্মদ সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু, বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের সদস্য সচিব মোজাম্মেল হোসেন কামাল, ঢাকাস্থ নোয়াখালী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ জাফর, সহ-সভাপতি হাজী কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমরান হোসেন আজাদ, আজাদ হোসেন, নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাসান তৈয়ব, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরোত্তমপুর ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুর রহমান, গ্রাম বাংলা যুব সংঘের সভাপতি আবু জহর মিলন ও বিশিষ্ট ব্যবসায়ী রানা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরোত্তমপুর যুবসংঘের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ইকবাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন (অন্ত), কোষাধ্যক্ষ আমীরুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, খেলার আহ্বায়ক খলিলুর রহমান ও সদস্য সচিব শাহাদাৎ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় নরোত্তমপুর বাদিতলা একাদশকে ২-০ গোলে পরাজিত করে মিয়ার টোলা একাদশ জয় লাভ করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর