
নুশরাত রুমু, সদর : শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মুসল্লিদের মাঝে জিলাপিও বিতরণ করা হয়।
শনিবার (৩০ মে) বাদ আসর জেলা জামে মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, আবু নাছের, শহিদুল ইসলাম কিরণ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ট্রেজারার মো. হানিফ মুরাদ, বিএনপি নেতা আবদুল মোতালেব আপেল, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি পলাশ, শাহ জাফর উল্যা রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা ভিপি জসিম, সাবেক ছাত্রনেতা ভিপি নিপু, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :