• ঢাকা
  • বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুন, ২০২৬

ঈদযাত্রা নিরাপদে বিআরটিএর বিশেষ অভিযান

নুশরাত রুমু, সদর :
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নোয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। একইসঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জেলার বিভিন্ন বাস টার্মিনালে প্রচারণামূলক কার্যক্রমও চালানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনা এবং বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর তত্ত্বাবধানে জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা পুলিশের যৌথ অংশগ্রহণে মাইজদী নতুন বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি মামলা দায়ের করা হয় এবং মোট ৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঈদকে কেন্দ্র করে সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া আদায় ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় বিআরটিএ নোয়াখালী সার্কেলের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ কার্যক্রমের আওতায় সোনাপুর বাস টার্মিনাল, মাইজদী নতুন বাস স্ট্যান্ড এবং চৌমুহনী আধুনিক পৌর বাস টার্মিনালে সিনেমা ভ্যানের মাধ্যমে সড়ক নিরাপত্তাবিষয়ক অডিও বার্তা প্রচার করা হয়। সংশ্লিষ্টরা জানান, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ঈদযাত্রাকে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর