
সাইফুল ইসলাম নিশাত কবিরহাট উপজেলা :
২ জুন(মঙ্গলবার) সকালে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কবিরহাটে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন সেবা প্রদানের গৌরবময় পথচলার অংশ হিসেবে মঙ্গলবার ব্যাংকটির কবিরহাট শাখায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক চত্বরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শাখা কার্যালয়ে আমন্ত্রিত অতিথি,উপস্থিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মার্কেন্টাইল ব্যাংক তার প্রতিষ্ঠার শুরু থেকেই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক গ্রাহক সেবার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে এক অনন্য অবস্থান তৈরি করেছে।
কবিরহাট শাখা স্থানীয় অর্থনীতি সচল রাখতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণসহ নানামুখী সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী দিনগুলোতেও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে ব্যাংকের কবিরহাট শাখা ম্যানেজার শিহাব উদ্দিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল,পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারেক,বাসার কমিশনার,আবুল কাশেম সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,গ্রাহকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের এই দিনে মার্কেন্টাইল ব্যাংক তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছিল।
আজ ২৭ বছর পার করে ব্যাংকটি দেশের অন্যতম আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আপনার মতামত লিখুন :