
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নোয়াখালীতে ঈদ পুনর্মিলনী ও মাদকবিরোধী, চাঁদাবাজ, জায়গা দখলকারী, ভূমিদস্যুদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে হাজী মোহাম্মদ সফি সর্দারের বাড়িতে উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লিটন এর সার্বিক সহযোগিতায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড মেম্বার শাহাব উদ্দিন, ৮ নং ওয়ার্ড মেম্বার শামসুল হক, বিশিষ্ট সমাজ সেবক হারুন নরহুদা, মহিন উদ্দিন, বিডিআর জাকির হোসেন, মোহাম্মদ আজিম, সালাউদ্দিন বাচ্চু সহ আরো অনেকেই।
এলাকাবাসী ও অতিথিদের বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সচেতন জনগণই পারে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে। তাই ঈদের আনন্দের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ক্ষয়ক্ষতি এবং যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন সবাই।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও যুব সমাজ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :