
মোঃ ইমাম উদ্দিন সুমন, নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে, শহর থেকে শুরু করে পাড়া মহল্লায় চায়ের কাপে চলছে আলোচনার ঝড়। নির্বাচন কবে হবে চূড়ান্ত তারিখ ঘোষনা না হলেও এরই মধ্যে নিজেদের প্রার্থী নির্বাচন করতে মরিয়া সাধারণ মানুষ। তরুণ ভোটারদের মধ্যে ও ব্যপক আগ্রহ দেখা দিয়েছে। দীর্ঘ একটি পট পরিবর্তনের পর মানুষের ভাবনার অনেকটা পরিবর্তন হয়েছে। আবার অনেকেই ভাবছেন ভোটের মাঠে আওয়ামীলীগ না থাকলে জমজমাট হবেনা ভোটের লড়াই, তবে আওয়ামী লীগ ছাড়াও প্রতিটি, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়নে যে প্রার্থী কম হবেনা তা সহজেই অনুমেয়।
তেমনিই একজনের নাম উঠে এসেছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তরুণ সমাজ সেবক মোহাম্মদ শামীম। ২ নং ওয়ার্ডে মোহাম্মদ শামীমকে সম্ভাব্য মেম্বার হিসেবে দেখতে চান এলাকার জনসাধারণ।
খোঁজ নিয়ে জানাযায়, ১ নং চরজব্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রায় ২ হাজার সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে ঈদ উপহার (শাড়ী) বিতরণ করছেন তরুণ সমাজ সেবক মায়ের দোয়া মৎস আড়ৎ এর পরিচালক সমাজ সেবক মোহাম্মদ শামীম। শুধু তাই নয় গত মাহে রমজানে তিনি ২ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। ঈদুল আজহায় সুবিধা বঞ্চিত মানুষের মাজেও নগদ অর্থ ও নতুন জামাকাপড় উপহার দেন।
তরুন সমাজ সেবক মোহাম্মদ শামীম বলেন, মেম্বার হবার জন্য নয়, পৃথিবীতে মানব সেবার ওপর আর কোন সেবা নেই।
বর্তমান বিশ্বে যুদ্ধ চলার কারনে আমাদের বাংলাদেশে ও এর প্রভাব পড়েছে বিশেষ করে তেল গ্যাস সহ নানা ভোগ্য পণ্যের ওপর। বিভিন্ন দেশে প্রবাসীদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন যার প্রভাব পড়েছে খেটে খাওয়া সুবিধা বঞ্চিত অসহায় মানুষের ওপর, প্রত্যােক ঈদে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতা কর্মিরা এগিয়ে এলেও এবার কিন্তু সেরকম কেউ অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ায়নি। তাই আমি আমার সাধ্যমত, আমার সামর্থ্যমত নিয়ে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি।
আমি মনে করে নোয়াখালী এবং সুবর্ণচরে যেসব শিল্পপতি বিত্তবান মানুষ আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে করোনার মত বর্তমানে যুদ্ধের কারনে যে প্রভাব মানুষের মধ্যে পড়ছে সেটি থেকে আমরা বাঁচতে পারবো এবং অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটবে। যে যার অবস্থান থেকে এগিয়ে আসুক এটাই আমার প্রত্যাশা।
আপনার মতামত লিখুন :