
নুশরাত রুমু, সদর : বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেয়াজপুর বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় মিশন গ্রিন বাংলাদেশ-এর উদ্যোগে এবং টিম অব ভলেন্টিয়ার নোয়াখালীর সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে
সদরের নেয়াজপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন ও সচেতনতামূলক প্রচারণা পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকারকর্মী সুমন চন্দ্র ভৌমিক, টিম অব ভলেন্টিয়ারের সভাপতি দুর্জয় ভৌমিক, দপ্তর সম্পাদক সাফফাত বিন জালাল, সদস্য সৌরভ হোসেন শুভ, নাহিয়ান আহমেদ নাসিফ ও জিহাদ হোসেন জয়।
এছাড়া শিক্ষার্থী, সামাজিক কর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
“গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :