• ঢাকা
  • সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২৬

নোসক-এর ১৪ বিএনসিসি ক্যাডেট রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্পে অংশগ্রহণে রওনা

নুশরাত রুমু, সদর : নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসির ১৪ জন ক্যাডেট রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প–২০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ক্যাম্পটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।

কলেজ সূত্রে জানা যায়, ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে ক্যাডেটরা নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা, দলগত কাজ, আত্মনির্ভরশীলতা এবং দেশপ্রেমের মতো গুরুত্বপূর্ণ গুণাবলির চর্চার সুযোগ পাবে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ, কুচকাওয়াজ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম ও শিক্ষামূলক সেশনে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার সুযোগ লাভ করবে।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ক্যাম্প ক্যাডেটদের ব্যক্তিত্ব গঠন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে কাজে লাগাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসি পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল ক্যাডেটের সফলতা, সুস্বাস্থ্য এবং নিরাপদে ক্যাম্প সম্পন্ন করার জন্য শুভকামনা জানানো হয়েছে। পাশাপাশি ক্যাম্প থেকে অর্জিত অভিজ্ঞতা নিয়ে ফিরে এসে তারা কলেজ ও বিএনসিসির সুনাম আরও সমৃদ্ধ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর