• ঢাকা
  • সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২৬

নোয়াখালীতে আজাদী মঞ্চের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নুশরাত রুমু, সদর : নোয়াখালীতে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক, সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসা সংগঠন ‘আজাদী মঞ্চ’-এর ২০২৬-২০২৭ সেশনের জন্য ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) আজাদী মঞ্চের কার্যকরী সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনটির প্রতিষ্ঠালগ্নের সদস্যদের উপস্থিতিতে নতুন মেয়াদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে এইচ. এম. ইসমাইল সাইফ সভাপতি এবং সুমাইয়া আক্তার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
আজাদী মঞ্চ নোয়াখালীর স্থানীয় তরুণ ও ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত একটি সাংস্কৃতিক ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত প্ল্যাটফর্ম। সংগঠনটি শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। কাওয়ালী, মুসলিম ঐতিহ্য ও ইতিহাসভিত্তিক অনুষ্ঠান, কবিতা, সংগীত ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি সামাজিক অন্যায়, বৈষম্য ও অসঙ্গতির বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক ও প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে সংগঠনটি নোয়াখালীতে ইতোমধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ রানা, সহ-সভাপতি মুবারক বিন মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন আপন, অর্থ সম্পাদক তামজিদুর রহমান রায়হান, সহ-অর্থ সম্পাদক সাবিনা ইয়াসমিন, দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন আলিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমায়ের হাসনাত, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক তানভীর হোসেন আনমুন, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মিরাজ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রাসেল হোসাইন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদুল আমিন, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক জাহিদ হোসেন সৌরভ এবং শৃঙ্খলা ও জনশক্তিবিষয়ক সম্পাদক আলামিন জাহিদ নির্জন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জান্নাতুল নাঈম, আরমান হোসাইন, হাসিন হাসনাত তাহসিন এবং আল আমিন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে উপস্থিত সদস্যরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয় এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর