
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মঞ্জুরুল আজিম সুমন নির্বাচিত হওয়ায় জেলা, উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর পাবলিক হল চত্ত্বর থেকে কাচারি বাড়ি জামে মসজিদে মিছিলটি প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশে সমাপ্তি হয়।
এ সময় নেতাকর্মীরা মঞ্জুরুল আজিম সুমনকে অভিনন্দন জানান এবং তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
বক্তারা বলেন, মঞ্জুরুল আজিম সুমনের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি নোয়াখালীর রাজনীতির জন্য একটি গৌরবের বিষয়। তার নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মীরা।
এই সময় জেলা যুবদলের সদস্য ফয়জুল করিম সুমন, পৌর যুবদলের সদস্য সচিব জিএস নিজাম উদ্দিন, যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :