
নুশরাত রুমু, সদর : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে মাইজদীতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে সদর উপজেলা যুবদল ও শহর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে শহরের বড় মসজিদ মোড় থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুধারাম মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন, শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, জেলা যুবদলের প্রচার সম্পাদক জসিম উদ্দিন বাবু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল, রিয়াজ ও আমজাদ হোসেন, যুবদল নেতা নয়ন এবং ছাত্রদল নেতা মো. ওয়াসিমসহ অন্যান্য নেতাকর্মী।
সমাবেশে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত করবে।
আপনার মতামত লিখুন :