
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘নোয়াখালী ওয়ারিয়র্স’-এর উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারস্থ গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
২০১৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির ঘোষিত ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়ানুরাগী, রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী খাজা মোহাম্মদ কাজলকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী ইশতিয়াক উদ্দিন রক্সী ও সুইডেনপ্রবাসী শেখ ফরিদকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন, নাশিদ চৌধুরী, মাসুদ রানা, রবিউল ইসলাম রুমি, মোশাররফ হোসেন, মাহমুদ আল জাবেদ, নূর রাশেদ চৌধুরী, আবুল হাসান হৃদয় ও আবদুর রহিম।
একই সঙ্গে ২৬ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদে শেখ শহীদুল ইসলাম (মাসুদ) সভাপতি, খাজা কামরুল ইসলাম স্বপন সিনিয়র সহ-সভাপতি, জাহিদ হোসেন (সাহেদ) সহ-সভাপতি, রাশেদ চৌধুরী সহ-সভাপতি এবং আরমান হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া সাইফুল ইসলাম ও কাজী শামছুদ্দিন সহ-সাধারণ সম্পাদক, নাজমুল হোসেন মামুন কোষাধ্যক্ষ, নূর হোসেন পিয়াস ক্রীড়া সম্পাদক, শ্যামল দাস সহ-ক্রীড়া সম্পাদক, সাজ্জাদুল হাসান বাপ্পী পাঠাগার সম্পাদক, আকাশ আহমেদ তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং ফারদিন এহসান রুবাব সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সাইফুল ইসলাম সৌরভ, আরিফুর রহমান হিমেল, এম এ রিয়াদ, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন সাইফুল, হোসেন মোহাম্মদ এরশাদ, এমাম হোসাইন, গাজী সুমন, সজিব উদ্দিন সাকিব, নাইমুল ইসলাম সিয়াম, মেহেরাব তাহসিন, তায়েফ আল তিষির ও মুবিন হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করে একটি সুস্থ সমাজ গঠনে নোয়াখালী ওয়ারিয়র্স কাজ করে যাবে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :