• ঢাকা
  • বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জ সরকারি কলেজে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল লীগ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শুরু হয়েছে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল লীগ ২০২৬’। মঙ্গলবার কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ।

টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা) মু. ফজলুল্লাহ ফারুকী এবং সহকারী অধ্যাপক (বাংলা) নুর মোহাম্মদ।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম এবং বিশেষ পৃষ্ঠপোষকতায় রয়েছেন কোম্পানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আফতাব উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম সাইমুন, সাধারণ সম্পাদক অরুপ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শান্ত ও আরাফাত হোসেন অন্তর, দপ্তর সম্পাদক আলী হোসেন তারেক এবং ক্রীড়া সম্পাদক রক্তিম মজুমদারসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান,”শিক্ষার পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’—এই মূলমন্ত্রকে ধারণ করে ছাত্রদের মাঝে সুস্থ ক্রীড়া সংস্কৃতি বজায় রাখতে এই আয়োজন প্রশংসনীয়।”

ঐতিহাসিক এই ফুটবল লীগকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর