প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩

তফসিল ঘোষণায় বিএনপির নির্বাচন প্রত্যাখ্যান ও গুপ্ত হামলা আওয়ামী লীগের সমাবেশ

আলা-উদ্দীন সুজন : গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগ আনন্দ মিছিল করে। একই সময় জেলার বিভিন্ন সড়কে বিচ্ছিন্ন ভাবে গণপরিবহনে হামলা, মটর সাইকেলে আগুন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটায় বিএনপি।
বিএনপির সেই হামলা গুলোর প্রতিবাদে, নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও পৌর শ্রমিক লীগের সমন্বয়ে মিছিল ও সমাবেশ করে।

মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, বিএনপি গুজব ছড়ানো দল ছিলো এখন চোরাগোপ্তা হামলা কারি দল। বিএনপির মত একটা রাজনৈতিক দল সংবিধান অমান্য করে, জনগণের ক্ষতি করে, জনগণের যানমাল ধ্বংস করে, সাধারণ মানুষের উপর হামলা করে এবং এখনও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুযোগ পেলেই হামলা করে।

এদের এই অধপতনের কারণ বিএনপি নেতৃত্ব শূন্য দল। আমরা জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী রাজপথে জনগনের যানমাল রক্ষা করতে আছি থাকবো।

আগামী ৭ জানুয়ারী ২০২৪ সালে জনগণের রায়ের মাধ্যমে নৌকার জয় নিয়ে আমরা ঘরে ফিরবো, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য ফুয়াদ, শামসুদ্দিন মুহম্মেদ সেলিম, যুবলীগ নেতা আলী আজম লিমন, আলাউদ্দীন সুজন, ছাত্রলীগের নেতা নুরুল হুদা বাপ্পি সহ মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাগন।

আরও পড়ুন

  • . এর আরও খবর