• ঢাকা
  • শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

জাতীয় বাজেটের ২৫% শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে মাইজদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দসহ ৫ দফা দাবিতে মাইজদীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় মাইজদীতে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে ছাত্র ফ্রন্ট শহর কমিটির সদস্য রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট শহর কমিটির আহ্বায়ক মুনতাহার প্রীতি, সদস্য সুমাইয়া ইসলাম এমি ও সাইমা।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া জরুরি। তারা জাতীয় বাজেটের অন্তত ২৫ শতাংশ (জিডিপির ৬ শতাংশ) শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানান।

মানববন্ধন থেকে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ প্রদান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ক্লাস সংকট নিরসন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নোয়াখালী সরকারি কলেজে পরিবহন ব্যবস্থা চালু, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বৃদ্ধি ও ল্যাব সুবিধা নিশ্চিত করা

এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের উদ্যোগ নেওয়া।

বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর