• ঢাকা
  • শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

কবিরহাটে উপজেলা ইনসেপশন ওয়ার্কশপ কর্মশালা

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলায় একটি ‘উপজেলা ইনসেপশন কর্মশালা’ (Inception Workshop) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন ) সকালে উপজেলার অডিটরিয়াম রুমে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমারজেন্সি এ্যান্ড রেসপন্স প্রজেক্ট এর অধিনে উপজেলা ওয়ার্কশপ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে ( এসডিএফ) অনুষ্ঠিত হয়।

প্রকল্প বা কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন ও স্থানীয় অংশীজনদের অবহিতকরণের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তারা সংশ্লিষ্ট প্রকল্প বা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং প্রকল্পের সর্বোচ্চ সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সকল দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রয়াসের ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে এসডিএফ এর জেলা সমন্বয়কারী মোহাম্মদ সামিউল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা।

প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) সানজিদা ইসলাম জুঁইন, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ নাজিম উদ্দীন ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার আরিফিন শ্যামস,সমাজ সেবা অফিসার জাহিদুল ইসলাম, সমবায় অফিসার নুর মোহাম্মদ, সমাজকর্মী আবুল খায়ের ও মোহাম্মদ দুলাল সহ আরো অনেকে।

এসডিএফ কবিরহাট উপজেলার ৭ ইউনিয়নের মাঝে ধানসিঁড়ি ও ঘোঘবাগ দুটি ইউনিয়নের চার হাজার হতদরিদ্র বিভিন্ন পেশার মানুষের মাঝে বিভিন্ন প্রকল্প চালু করেছে।

উপস্থিত সকলে এই কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন এবং স্থানীয় উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর