• ঢাকা
  • শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

মাইজদীতে মাদকবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন নোয়াখালী সরকারি কলেজ

নুশরাত রুমু, সদর : মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার (১১ জুন) মাইজদীতে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর আয়োজনে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বাছাই পর্ব থেকে উত্তীর্ণ হয়ে নোয়াখালী সরকারি কলেজ, সেনবাগ সরকারি কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ এবং বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিতার্কিক দল ফাইনালে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম মোশাররফ হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ এবং হরিনারায়ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

বক্তারা মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

ফাইনাল বিতর্ক শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে চৌমুহনী সরকারি এসএ কলেজকে পরাজিত করে নোয়াখালী সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন চৌমুহনী সরকারি এসএ কলেজের মো. তানভীর ইসলাম।

আরও পড়ুন

  • . এর আরও খবর