• ঢাকা
  • শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

ডিএমপি মুখপাত্র থেকে নোয়াখালীর এসপি হলেন এন এম নাসিরুদ্দিন

নুশরাত রুমু, সদর : নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন এন এম নাসিরুদ্দিন। তিনি এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব নাসরীন সুলতানার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা এন এম নাসিরুদ্দিন এর আগে ডিএমপির পরিবহন বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ২৮ মার্চ ডিএমপির তৎকালীন কমিশনার মো. সারওয়ার তাকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের দায়িত্ব প্রদান করেন।

নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে তার নিয়োগে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

আরও পড়ুন

  • . এর আরও খবর