• ঢাকা
  • শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

সেনবাগে ফাহিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : নোয়াখালীর সেনবাগে মাদক কারবারিদের হামলায় নিহত ফাহিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন এলাকাবাসী।

বৃহস্পতিবার বাদ আসর নিহত ফাহিমের জানাজা নামাজ শেষে নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর সোমবারিয়া বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে লেমুয়া-কুতুবেরহাট সড়কের সোমবারিয়া বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এর আগে সোমবারিয়া বাজার সংলগ্ন বায়তুর মামুর জামে মসজিদ মাঠে নিহত ফাহিমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক কারবারিদের দৌরাত্ম্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ফাহিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে পাড়া, মহল্লা ও ওয়ার্ডভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদক কারবারিদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার ঘোষণা দেন তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর