• ঢাকা
  • শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করায় চাটখিলে আনন্দ মিছিল

উপজেলা প্রতিনিধি, চাটখিল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে নোয়াখালীর চাটখিলে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন-এর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নোয়াখালী জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান জুয়েলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ।

এ সময় চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে শেষ হয়। এ সময় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন

  • . এর আরও খবর