• ঢাকা
  • শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ‘মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোম্পানীগঞ্জ উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা কর্তৃক পরিচালিত এডুকেশনাল অরিয়েন্টেশন অ্যান্ড সাপোর্ট স্কিম (EESS)-এসইডিপি এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন, সহকারী প্রোগ্রামার মো. তানিম রহমান, একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, অধ্যক্ষ আবুল বাসার প্রমুখ।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা, বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর প্রকল্প এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্পে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি ও দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তুলে ধরা হয়।

প্রদর্শনী উপস্থাপনে কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, মাকসুদাহ্ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান ও শাহজাদপুর উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর