• ঢাকা
  • শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

বেগমগঞ্জে মাদক-সন্ত্রাস ও হত্যাকারীদের বিচারের দাবি জামায়াতের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে মাদক, জুয়া, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং রাকিব ও সালাম হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল শরীফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীফপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেগমগঞ্জ উপজেলার যুব বিভাগের সেক্রেটারি মশিউর রহমান ফাহাদ।  আরো অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরল উল্লাহ, শরীফপুর ইউনিয়নের আমির মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন, সেক্রেটারি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সহ-সেক্রেটারি হাফেজ আবু সাঈদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের কারণে সমাজে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রাকিব ও সালাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে জনসচেতনতা বাড়াতে হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর