
কোম্পানীগঞ্জ উপজেলা সংবাদদাতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বসুরহাট পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়াত বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক আহছান উল্যাহ শিপন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব মাজহারুল হক তৌহিদসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি এই উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাদের অংশগ্রহণ করতে দেখা যায়। উদ্বোধনের পর অতিথিরা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করেন।
আপনার মতামত লিখুন :