• ঢাকা
  • রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জুন, ২০২৬

সেনবাগের কৃতি সন্তান সারাহ মাহনাজ শান্তার আন্তর্জাতিক সাফল্য

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার কৃতি সন্তান সারাহ মাহনাজ শান্তা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পলিটেকনিক ইউনিভার্সিটি, অরল্যান্ডো থেকে মাস্টার্স অব ক্রিমিনাল জাস্টিস বিষয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

জানা যায়, তিনি ৪.০০-এর মধ্যে ৪.০০ জিপিএ অর্জন করে এ সাফল্য লাভ করেন। সারাহ মাহনাজ শান্তা সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাসিন্দা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সদস্য আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা দক্ষিণখান থানা মহিলা দলের নেত্রী জাকিয়া সুলতানা পান্নার কন্যা।

এর আগে তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে এলএলএম (মাস্টার অব লজ) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ফ্লোরিডার পলিটেকনিক ইউনিভার্সিটির অরল্যান্ডো ক্যাম্পাসে মাস্টার্স অব ক্রিমিনাল জাস্টিস বিষয়ে অধ্যয়ন করে অসাধারণ এ ফলাফল অর্জন করেন।

নিজের এ সাফল্যের জন্য সারাহ মাহনাজ শান্তা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি তার পিতা-মাতা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের লক্ষ্যে তিনি সকলের দোয়া কামনা করেছেন।

এদিকে মেয়ের এ অর্জনে সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন তার পিতা আবদুল্লাহ আল মামুন ও মাতা জাকিয়া সুলতানা পান্না। তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে তাদের কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতার জন্য দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর