প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জুন, ২০২৬

মাইজদীতে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

নুশরাত রুমু, সদর : শনিবার (১৩ জুন, ২০২৬) ভোরে মাইজদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোর আনুমানিক ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে মাইজদী জজ কোর্ট সড়ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশ আংশিকভাবে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে প্রাতঃভ্রমণে বের হওয়া লোকজন স্মৃতিস্তম্ভে আগুন দেখতে পান। পরে তারা দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে নিচের অংশে ক্ষতি হয়।

খবর পেয়ে সকালেই জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় শিক্ষার্থীরা ঘটনাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জেলা পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর