• ঢাকা
  • সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আটক ১

কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামে বসতঘরের টিন কেটে ভেতরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তারেক নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে প্রবল বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সন্তানের জননী। তার স্বামী জীবিকার তাগিদে কুমিল্লায় কর্মরত থাকায় ঘটনার সময় তিনি সন্তানদের নিয়ে বাড়িতে একাই ছিলেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, আমাদের গ্রামের আলমগীর সওদাগরের পালক ছেলে তারেক ঘরের পাশের টিন কেটে আমার ঘরের ভেতরে প্রবেশ করে। প্রথমে ঘরে থাকা টাকা-পয়সা ও মূল্যবান মালামাল খোঁজাখুঁজি করে। পরে কিছু না পেয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার পর শনিবার সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে। পরে রাত ১০টার দিকে তাকে চরবালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ , দুর্গম চরবালুয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র সক্রিয় রয়েছে। ধর্ষণের এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। একজন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর