• ঢাকা
  • সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২৬

সেনবাগে সড়ক দুর্ঘটনায় নিহতর দুই ভাই পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসনের

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রতিনিধি: সেনবাগের কেশারপাড়ের মুন্সিরর দোকান নামকস্থানে শনিবার ভয়াবহ মোটরসাইকেল দূর্ঘটনায় একই পরিবারের উপার্জনক্ষম দুইভাই নিহত হওয়া পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেছে সেনবাগ উপজেলা পরিষদ।
রবিবার (১৪ জুন) দুপুরে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম নিহতদের উপজেলার ডমুরুয়া গ্রামের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নেন ও সান্তনা জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ,চাউল ও খাদ্য সহয়তা পৌঁছে দেন। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন এ পরিবারে পাশে থাকার কথা জানান।

এ সময় স্থানীয় ডমুরুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আক্কাস, স্থানীয় ইউপি মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-শনিবার (১৩ জুন) রাতে সেনবাগ উপজেলার কানকিরহাট -সোনাইমুড়ী সড়কে উপজেলার কেশারপাড় মুন্সির দোকানঘর নামক স্থানে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ ও আরিফ নামে আপন দুই ভাই মোটরসাইেেকলের নিয়িন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মর্মান্তিক ভাবে নিহত হয় এবং শাওন নামের অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয়রা জানান, শনিবার (১৩ জুন) রাত সাড়ে আটটার দিকে প্রবাস পেরৎ বোন জামাইকে সোনাইমুড়ী থেকে এগিয়ে আনার জন্য দুই ভাই সহ অপর সহযোগী মোটরসাইকেল যোগে সোনাইমুড়ী উদ্যেশে রওয়ানা দিয়ে কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে এ কটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাব নিহত হন।

নিহতরা হচ্ছে উপজেলার ৩নং ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্নকার বাড়ীর সিএনজি চালক মো. আলম ছেলে আসিফ (২৭)ও আরিফ (২০)। অপর আহত শাওন(২২) সে একই বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. শাহজানের ছেলে। তার অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর