• ঢাকা
  • সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২৬

চীনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক কর্মসূচিতে নোয়াখালীর ডা. ফারহানা মীম

নুশরাত রুমু, সদর: চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক কর্মসূচি “Power of Generations: Volunteering Action Asia Pacific 2026”-এ অংশ নিয়েছেন নোয়াখালী যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ডা. ফারহানা হায়দার মীম। সারা বাংলাদেশ থেকে নির্বাচিত মাত্র দুইজন প্রতিনিধির একজন হিসেবে তাঁর এ অংশগ্রহণ জেলার জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

৮ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডা. ফারহানা হায়দার মীম এবং চুয়াডাঙ্গা ইউনিটের একজন প্রতিনিধি। আয়োজনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী।

আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে ডা. ফারহানা হায়দার মীম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং নোয়াখালী যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ বিশ্বমঞ্চে তুলে ধরেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। তাঁর সফল অংশগ্রহণে জেলাবাসী ও সহকর্মীরা শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর