• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ জুন, ২০২৬

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সহোদর নিহত

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আসিফ ও আরিফ নামের দুই সহোদর ভাই নিহত ও শাওন নামের অপর একজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে আটটার দিকে কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তাদের বাড়ি সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্নকার বাড়ী। তাদের পিতার নাম মো. আলম। পেশায় সিএনজি অটোরিকশা চালক। অপর  আহত শাওন সে একই বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. শাহজানের ছেলে। তার অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহতদের ছাতারপাইয়া বাজারের সাফিয়া সোবাহান প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন আসিফ ও আরিফ। তারা আপন দুই সহদর ভাই। তাদের বাড়ি সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্নকার বাড়ী। তাদের পিতার নাম মো. আলম। পেশায় সিএনজি অটোরিকশা চালক। আহতজন হলেন- শাওন। সে একই বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. শাহজানের ছেলে শাওন। তার অবস্থা গুরুতর। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনায় দুইজন নিহত ও এক জন  আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর