প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৬

হিজাব ইস্যুতে মাইজদীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

নুশরাত রুমু, সদর : জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হকের হিজাব-সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী শহর শাখার উদ্যোগে মাইজদী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেট এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা হিজাব নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের নিঃশর্ত ক্ষমা দাবি করেন। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন ও বিশ্বাসকে কেন্দ্র করে অবমাননাকর কোনো মন্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আলোচিত মন্তব্যের বিষয়ে দ্রুত প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানান। সমাবেশে সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর