• ঢাকা
  • বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৬

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগসহ বিভিন্ন ইস্যুতে জেলা প্রশাসকের কাছে এনসিপির স্মারকলিপি

নুশরাত রুমু, সদর : জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত অপতৎপরতা, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তারসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব কাজী মাইন উদ্দিন তানভীর, গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাতসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর