• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৬

তিন দিনব্যাপী জেলা ফল মেলা উদ্বোধন

নুশরাত রুমু, সদর : জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘জেলা ফল মেলা-২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক আশীষ কুমার কর।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই জেলার উর্বর মাটি বিভিন্ন ধরনের ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। ফল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সারা বছর ফল সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কৃষকরা তাঁদের উৎপাদিত ফলের ন্যায্য মূল্য নিশ্চিতভাবে পান।

বক্তারা আরও বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির আঙিনাসহ সর্বত্র বেশি বেশি ফলদ বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সাধারণ মানুষকে ফল চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি ফল সংরক্ষণ ও বিপণনে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর