• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৬

সেনবাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও পরিবেশবান্ধব চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এবং কৃষিবিদ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালীর উপ-পরিচালক কৃষিবিদ আশীষ কুমার কর।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেনবাগ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মিনারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা অরুণ মজুমদার এবং কৃষক প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী।
বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, নতুন উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গণে ফিতা কেটে ফল মেলা ও পার্টনার কংগ্রেস-২০২৬-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক-কৃষাণী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর