• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৬

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নোয়াখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন, “বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমরা চাইলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। জনগণই ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করে আমাদের ওপর চালানো নির্যাতনের জবাব দিয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর