
স্টাফ রিপোর্টার : মেঘনা একজন অসহায় আলেমের মায়ের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে এপেক্স ক্লাব অব মেঘনা।
বুধবার (১৮ জুন ২০২৬) মাইজদীর ওয়ান মার্ট সুপার সপ এ ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ওই নারীর চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল পরিবারটি। বিষয়টি জানতে পেরে মানবিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসে এপেক্স ক্লাব অব মেঘনা এবং চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করে।
এ সময় ক্লাবের সভাপতি নাছিম উদ্দিন রাসেল বলেন, “মানবসেবাই এপেক্সের মূল দর্শন। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন অসহায় আলেমের মায়ের চিকিৎসার জন্য সামান্য এই সহযোগিতা তাঁর পরিবারের কষ্ট কিছুটা লাঘব করবে বলে আমরা আশা করি। ভবিষ্যতেও এপেক্স ক্লাব অব মেঘনা মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
সহায়তা পেয়ে উপকারভোগী পরিবার এপেক্স ক্লাব অব মেঘনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
স্থানীয়রাও এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :