
নুশরাত রুমু, সদর : মাইজদীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন ও স্ট্যাটিস্টিকাল বিজনেস রেজিস্টার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬ খ্রি.) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন, স্ট্যাটিস্টিকাল বিজনেস রেজিস্টার কার্যক্রম, দেশের অর্থনৈতিক পরিকল্পনা, নীতিনির্ধারণে নির্ভুল পরিসংখ্যানের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন অর্জনে অর্থনৈতিক শুমারির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :