• ঢাকা
  • শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৬

সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত যুবক সামিরের মৃত্যু

Screenshot

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবক মো. সামির (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ জুন সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সামির ও তার তিন সহযোগী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে সামিরের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৯ জুন) দুপুরে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সামির সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ভূঁইয়ার দিঘী সংলগ্ন কাশেম মেম্বার বাড়ির বাসিন্দা সাহাব উদ্দিন মিয়ার ছেলে।

তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর