
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে বেগমগঞ্জে ক্রীড়া প্রেমী সংগঠন রেড ড্রাগন এর উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজারে ইউনিয়ন মৎসজীবি দলের আহবায়ক মোঃ আকবর হোসেন সভাপতিত্বে উক্ত খেলার উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক ফারুক হোসেন পারুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা আজাদ, কামরুল পারভেজ, মোহাম্মদ মাসুদ সহ আরো অনেকে।
অতিথিরা বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :