• ঢাকা
  • সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ জুন, ২০২৬

ইয়াবাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাওন গাজী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল উপজেলায় ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিষিদ্ধ সংগঠন চাটখিল পৌরসভা ছাত্রলীগ নেতা মোঃ শাওন হোসেন ওরফে শাওন গাজী (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। গ্রেফতারকৃত শাওন গাজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলারও একজন এজাহারনামীয় অভিযুক্ত আসামি।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার হালিমা দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শাওন গাজী চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের মন গাজী বেপারী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন চাটখিল পৌরসভা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি দল উপজেলার হালিমা দীঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে শাওন গাজীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাওন গাজী মাদক বহনের পাশাপাশি গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। একই সাথে তিনি শিক্ষার্থীদের ওপর হামলার মামলারও এজাহারনামীয় আসামি। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর