
নোয়াখালীর কথা ডেস্ক : গ্লোবাল এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৫০ প্রো। শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা, ফ্ল্যাগশিপ-মানের সুরক্ষা ব্যবস্থা এবং স্মার্ট এআই ফিচারের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি আধুনিক ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যেই আনা হয়েছে।
নতুন এই স্মার্টফোনে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা ডিভাইসটিকে ধুলাবালি ও পানির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়। কোম্পানির দাবি, সর্বোচ্চ ৬ মিটার গভীর পানিতেও এটি কার্যক্ষম থাকবে, ফলে আন্ডারওয়াটার ছবি ও ভিডিও ধারণেও ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন।
নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করতে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে এসজিএস ফাইভ-স্টার প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স, ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন এবং টি-গার্ড প্রোটেকশন সিস্টেম। এসব সুবিধা দৈনন্দিন ব্যবহারে আকস্মিক পড়ে যাওয়া বা আঘাতজনিত ক্ষতির ঝুঁকি কমাতে সহায়ক হবে।
টেকনো স্পার্ক ৫০ প্রোতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি। নির্মাতার তথ্য অনুযায়ী, ব্যাটারিটি ১,৯০০টিরও বেশি চার্জিং সাইকেলের পরেও ৮০ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে, যা দীর্ঘমেয়াদি ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে।
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বিভিন্ন আলোক পরিবেশে উন্নত মানের ছবি, পরিষ্কার সেলফি এবং ভিডিও কলিং সুবিধা নিশ্চিত করতে ক্যামেরা সিস্টেমটি ডিজাইন করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর, যা মাল্টিটাস্কিং, গেমিং, ভিডিও স্ট্রিমিং ও দৈনন্দিন ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা প্রদান করবে। স্মার্টফোনটি দুটি সংস্করণে পাওয়া যাবে—২৪ জিবি ডাইনামিক র্যাম (৮ জিবি র্যাম + ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম) এবং ১৮ জিবি ডাইনামিক র্যাম (৬ জিবি র্যাম + ১২ জিবি এক্সটেন্ডেড র্যাম)। উভয় সংস্করণেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।
৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার এবং অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য আরও উন্নত ভিজ্যুয়াল ও অডিও অভিজ্ঞতা নিশ্চিত করবে।
অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এই স্মার্টফোনে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই রাইটিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট স্কেডিউলিংসহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা। পাশাপাশি ফ্রিলিংক ২.০ এবং টাচ ট্রান্সফার উইথ আইফোন ফিচার বিভিন্ন ডিভাইসের মধ্যে সহজ ও দ্রুত সংযোগ নিশ্চিত করবে।
টেকনো স্পার্ক ৫০ প্রো ইতোমধ্যে দেশের টেকনোর ব্র্যান্ড আউটলেট ও রিটেইল স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
আপনার মতামত লিখুন :