
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : শিক্ষার মান উন্নয়নে নোয়াখালীর সেনবাগের গাজীরহাট উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা ও স্কুল পরিচালনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে স্কুলের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে ও মাষ্টার মীর হোসেনের পরিচালনায় স্কুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএএফ ফাউন্ডেশনের আহবায়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মিয়া মোহাম্মদ ইলিয়াস।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা রবিউল হোসেন সুজন শিক্ষার মান উন্নয়নে নানা কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওমর ফারুক, সেনবাগ উপজেলা মহিলাদলপর সভানেত্রী সুফিয়া আক্তার মনি, মটুবি মাদ্রাসার সভাপতি মো. বাহার উল্লাহ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ আবুল হোসেন, ডমুরুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বকর ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :