
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : দেশের প্রবীণ আইনজীবী ও বিজ্ঞ রাজনীতিবিদ, সাবেক উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং নোয়াখালী ৫ আসন থেকে নির্বাচিত পাঁচবারের সংসদ সদস্য ব্যারিস্টার মরহুম মওদুদ আহমেদ কে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪:৩০ মিনিটে রাজধানী কাকরাইল আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে এ সম্মাননা প্রদান করে ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম।
ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামে’র সভাপতি মোঃ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের।
নোয়াখালীর কৃতি সন্তান ব্যারিষ্টার মওদুদ আহমদ এর পাশাপাশি বাংলাদেশ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. আবু আহমেদ চৌধুরী, কবিরহাট সরকারি কলেজ এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সচিব মোহাম্মদ নুর উদ্দিন কে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও শিক্ষা, সমাজসেবা, অর্থনীতি, স্বাস্থ্য সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কবিরহাট উপজেলার বেশ কয়েকজন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
তাদের মধ্যে অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য ইবনে সিনা ট্রাস্ট এর চেয়ারম্যান আবু নাসের মোঃ আব্দুজ্জাহের, সমাজসেবায় অবদান রাখায় কবিরহাট কেজি অ্যান্ড আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান চৌধুরী, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় মানারাত ইউনিভার্সিটি ট্রাস্ট এর সদস্য এ টি এম ফজলুল হক, সাবেক সেনা প্রধান জেনারেল (অবঃ) আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য বায়ো ফার্মা লিমিটেড এর চেয়ারম্যান ডা. শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।
সংস্কৃতি ক্ষেত্রে অবদান রাখায় চৌধুরী গোলাম মাওলা, মাইজদী আল ফারুক ট্রাষ্ট এর ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মোনায়েম, সাহিত্য ক্ষেত্রে অবদান রাখায় সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও নির্বাহী পরিচালক মাহবুবুল হক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবঃ) রাজ্জাকুল হায়দার চৌধুরী কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা সমিতির মোঃ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ ফোরামের ডাক্তার মোয়াজ্জেম হোসেন, নোয়াখালী জেলা সমিতির এডভোকেট মাইনুদ্দিন, নোয়াখালী ফোরামের প্রতিনিধি মোশাররফ হোসেন, বৃহত্তর নোয়াখালীর সমিতির মনোয়ার হোসেন তৌফিক, ফখরুল ইসলাম মিলন, আনিসুর রহমান, এডভোকেট জাকির হোসেন, হাসনা মওদুদ, মোহাম্মদ ইসমাইল, মাওলানা আবদুল মেনায়েম, চৌধুরী গোলাম মাওলানা, মাহবুবুল হক, এল আর চৌধুরী, এটি এম ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আবু নাসের মোঃ আবদুজ্জাহের বলেন, নোয়াখালী কবিরহাট উপজেলার অসংখ্য কৃতি সন্তান দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দল-মত নির্বিশেষে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং যারা এখনো জীবিত আছেন।
তাদের সকলের অবদানকে সম্মানের সাথে স্বরন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম তাদের সম্মানে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আশাকরি আগামীতেও এ সংগঠনটি এমন ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কবিরহাট উপজেলা ছাড়াও দেশবরেণ্য বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরাও ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামে’র এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :