প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জুন, ২০২৬

নোসক-এ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

নুশরাত রুমু, সদর : জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে কলেজের আব্দুল জলিল অডিটোরিয়ামে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিন বিভাগের এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক আফসার উদ্দিন জুয়েল।

এ ছাড়া অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক বিভাগের বিভিন্ন শাখার কোর্স কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মনোযোগ ও সততার সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান। পরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর