• ঢাকা
  • সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জুন, ২০২৬

সেনবাগ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেনবাগ উপজেলা শাখা।

রোববার (২৮ জুন) সকালে সেনবাগ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা, শিক্ষা জীবনের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম সামির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, সেনবাগ পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিন এবং ছাত্রনেতা শাকের হোসেন মিরন ও মো. শাহজালাল সাজু। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক এইচএসসি পরীক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তারা।

পরে পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ, সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই শিক্ষার্থীদের সবচেয়ে বড় অর্জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর