
মোস্তফা কামাল স্বপন, উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে হরতাল সমর্থনে যুবদরের মিছিল, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত-১০ এবং আটক-২১ নেতা কর্মী, অপর দিকে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় যুবদল নেতা হানিফ টিটুর নেতৃত্বে বেগমগঞ্জের ছয়ানী-চন্দ্রগঞ্জ সড়ক হয়ে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়ক অতিক্রমকালে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হলে পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে র্যাব, বিজিবি ও র্যাবের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এলাকায় পুলিশ অভিযান চালিয়ে-২১ জনকে আটক করে।
এদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও আমানতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফসহ স্থানীয় আওয়ালীগ ও অংঙ্গ সংঘঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে চন্দ্রগঞ্জ পূর্ববাজার শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :