• ঢাকা
  • বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ জুন, ২০২৬

সেনবাগে চিলাদী-ছাতারপাইয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার দীর্ঘদিনের অবহেলিত চিলাদী-ছাতারপাইয়া সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার ছাতারপাইয়া বাজারে চিলাদী-ছাতারপাইয়া সড়কের মুখে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হওয়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন আবদুল হক মডেল মাদরাসার শিক্ষক মাস্টার কামরুল হাছান, আলোর কাফেলার পরিচালক হাসিব ভূঁইয়া, মাসুদ, সমাজসেবী এ কে আজাদ এবং আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং জনদুর্ভোগ নিরসনে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর