• ঢাকা
  • বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ জুন, ২০২৬

চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, চাটখিল: জেলার চাটখিল দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২ টায় সমিতির কার্যালয়ে সাবেক আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইয়াসিন চৌধুরী সঞ্চালনা করেন।

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাওলানা জি এম ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মোঃ স্বপন পাটওয়ারী। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মাহবুবুল আবরার, সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মিজানুর রহমান, কোষাধ্যক্ষ হিসেবে ইমাম হোসেন মুরাদ, দপ্তর সম্পাদক হিসেবে আনিছুর রহমান সজীব দায়িত্ব গ্রহণ করেন। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব নেন নুরেরজ্জামান, রহমত উল্যাহ ও আবদুল মন্নান কাওয়াল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ মোহাম্মদ কামাল,  নওসাদুজ্জামান চৌধুরী, দলিল লেখক মাওলানা আখতার হোসেন, রিয়াজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সমিতির উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমিতির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন এবং একটি উৎসবমুখর পরিবেশে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর