• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ জুলাই, ২০২৬

সোনাপুরে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিনিয়র প্রতিবেদক : সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা পুলিশের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনীর নেতৃত্বে ডিবির একটি দল সোনাপুরে আজাদের দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার পূর্ব শুলুকিয়া, উত্তর ওয়াপদা বালার ডাকঘর এলাকার বাসিন্দা এবং মাহফুজুর রহমানের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলার মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর