• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ জুলাই, ২০২৬

সেনবাগে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোমনাকান্দী গ্রাম থেকে মহিবুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।

নিহত মহিবুল ইসলাম ওই গ্রামের বলাগাজী মিয়ার বাড়ি প্রকাশ (ডাটিয়া বাড়ির  )  সামছুল হকের ছেলে। সে পশায় পিকআপ চালক ছিল।  তিনি স্ত্রী এবং  ২ ও  ৩ বছরের দুই ছেলে সন্তান রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে মহিবুল ইসলাম মঙ্গলবার দিবগত রাতে বুধবার ভোরে নিজ  বসতঘরের পাশ্চে একটি গাছে ওঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রহিম সরকার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর