
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর এলাকায় সংঘটিত ঘটনার বিষয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে স্থানীয় সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
স্থানীয় সুত্রে ও অভিযোগে জুনায়েদ হোসেন বলেন, আনোয়ার পারভেজের পাশের বাড়ির প্রতিবেশী জুনায়েদ হোসেন। রাত ১২ টার সময় আনোয়ার পারভেজ এর বাড়িতে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে ঘটনাস্থলে যান। এর আগে মুখোশ পরিহিত কয়েকজন এসে তাদের বাড়িতে ও তাদের উপর আক্রমণ করে। জুনায়েদ ঘটনা স্থলে গেলে হঠাৎ এ সময় আনোয়ার পারভেজের ছোট ভাই প্রবাসী সুজন তাকে মেরে ফেলবে বলে হুমকি দেন। একপর্যায়ে আনোয়ার পারভেজ পিছন থেকে এসে হাতে থাকা লোহার লাইট দিয়ে জুনায়েদের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেন।
এ ঘটনায় স্থানীয়দের দাবি, জুনায়েদ কোনো গ্যাং কার্যক্রম, চাঁদবাজ বা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাকে কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িত উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। তবে সে এই ঘটনার সাথে কোন জড়িত নয় বলে জানান তারা।
অভিযুক্ত আনোয়ার পারভেজ থেকে জানতে চাইলে তিনি বলেন, জুনায়েদ এর হাতে থাকা অস্ত্র দিয়ে আমার উপর আঘাত করে। একপর্যায়ে তার উপর ও আঘাত হয়। ঘটনার সত্যতা কিছুটা সত্যতা নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুজ্জামান বলেন, উভয় পক্ষের অভিযোগ রয়েছে, আমরা সমাধানের চেষ্টা করছি। যদি সমাধান না হয় তাহলে উভয়ের মামলা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :